1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে সাজেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮২ বার পঠিত

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে সাজেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মোঃআমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে সাজেদা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নকলা উপজেলার তারাকান্দা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, সাজেদা বেগমের বসতঘর থেকে বাথরুমে নেওয়া বিদ্যুতের সংযোগ তার ছিঁড়ে বাথরুমের টিনের ছাউনির ওপর পড়ে ছিল। এতে বিদ্যুতায়িত হয়ে যায় টিনের ছাউনি। সাজেদা বেগম আজ বেলা ১১টার দিকে বাথরুমের ওপরে দেওয়া টিনের ছাউনির টিন সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD