1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

মেয়র প্রার্থী রফিক ও তার ভাই শফিক হিন্দু ভোটারদের হুমকি দিচ্ছে -বাদশা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫০ বার পঠিত

মেয়র প্রার্থী রফিক ও তার ভাই শফিক হিন্দু ভোটারদের হুমকি দিচ্ছে -বাদশা

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। কাঞ্চনে এখন তার পক্ষে গণজোয়ার  লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সাধারণ মানুষ তার পক্ষে মাঠে নামছে। শিল্পপতি আর খেটে খাওয়া মানুষের প্রথম পছন্দ দেওয়ান আবুল বাশার বাদশা। গাজী পরিবারও তাকে সমর্থন দিয়েছে। গতকাল ২২ জুন শনিবার কাঞ্চন বাজার,বিরাবো,,ইসলামপুর এলাকায় গণসংযোগ করেন বাদশা।

এসময় তিনি বলেন, মোবাইল ফোন বিপুল ভোটে বিজয়ী হবে। রফিক ও তার ভাই শফিক আমার মোবাইল ফোনের হিন্দু ভোটারদেরকে  হুমকি দিচ্ছে।  আমি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করছি।

বাদশা আরও বলেন, আমার কোন সন্ত্রাসী বাহিনী নেই । এবারের নির্বাচন কাঞ্চন থেকে ভূমিদস্যুদের প্রতিহত করার নির্বাচন। আপনারা আমাকে ভোট দিয়ে ভূমিদস্যুদের প্রতিহত করুন। আমি কারও জমি দখল করিনি। রফিকের দ্বারা যারা জমি হারিয়েছে আমি নির্বাচিত হলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। কাঞ্চনের জনগণ আমার শক্তি। এখানে ৩হাজার হিন্দু ভোটার রয়েছে। রফিক ৪টা হত্যা মামলার আসামি। ওই খুনিরে কেউ ভোট দিবে না। আমি ১০ বছর কাঞ্চনের চেয়ারম্যান পরে ৫ বছর মেয়র ছিলাম, আমার দ্বারা কোন লোক নির্যাতিত হয়নি । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ নেতা বাদশাকে ভোট দেয়ার জন্য তিনি সকলের কাছে দাবি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD