1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।

রাজশাহী ব্যুরো ঃ আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এবারের থিম ‘নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম’। যোগব্যায়াম ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১০ম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম অডিটোরিয়ামে এ যোগ ব্যায়ামের আয়োজন করা হয়।

যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার তার স্বাগত বক্তব্যে যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।  রাজশাহী ইয়োগি সেন্টারের পরিচালক আফসানা বেগমের দিকনির্দেশনায় যোগব্যায়াম অনুশীলন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD