1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর লাশ উদ্ধার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টার পর লাশ উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ রায়পুরা প্রতিনিধি,নরসিংদী

নরসিংদীর রায়পুরায় পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে রাজধানী ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন মৃদুল মিয়া (১৯) নামে এক কলকারখানা শ্রমিক। পরে ঈদের আগের দিন বন্ধুদের সাথে গোসল করতে মেঘনা নদীতে নামে আর উঠে আসেনি মৃদুল। এমতাবস্থায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় যুবক মৃদুলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর এলাকার মেঘনা পাড় থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। নিহত মৃদুল উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকার অটোরিকশা চালক মুজিবর রহমান ছেলে এবং রাজধানীর একটি কারখানার শ্রমিক ছিল।

স্থানীয় সূত্র জানায়, ঈদের আগের দিন রবিবার (১৬ জুন) দুপুরে চার বন্ধুর সাথে উপজেলার পান্থশালা ফেরিঘাটে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যান মৃদুল। এ সময় তাঁর তিন বন্ধুকে উদ্ধার করেন স্থানীয়রা। বিকেলে খবর পেয়ে আসেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে অভিযান সমাপ্ত করেই চলে যান তারা। পরে আজ সকালে স্থানীয়রা ফকিরের চর মেঘনার পাড়ে একটি ভাসমান লাশ পান। পরে নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। উদ্ধার হওয়া লাশটি শনাক্ত করেন নিহত মৃদুলের স্বজনরা।

এদিকে সংবাদ পেয়ে নিহত মৃদুলের লাশ শনাক্ত করতে গিয়ে অচেতন হয়ে পড়েন বাবা মুজিবুর রহমান। পরে তাকে বাড়িতে নিয়ে যান স্বজনরা। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে ঈদের খুশি বিষাদে পরিনত হয়েছে। সাঁতার না জানাই এমন মৃত্যু হয়েছে বলে মনে করছেন অনেকে।

মিজার্চর নৌ-পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামন জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে পান্থশালা মেঘনা ঘাটে আনি। উর্ধ্বতন কর্মকতার্দের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD