1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাত টায়। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাত টায়।

রাজশাহী ব্যুরো ঃ  রাজশাহীর হযরত শাহ মখদুম ( র: ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় । তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না ।

 

সেক্ষেত্রে সকাল আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম দরগাহ মসজিদে ।

শাহ মখদুম ( র 🙂 দরগাহ এস্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন । তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় গত বুধবার এ সিদ্ধান্ত হয়েছে ।

রাজশাহীর অন্যান্য ঈদগাহ গুলোর পরিচালনা কমিটি সুবিধামত সময়ে জামাতের সময় নির্ধারণ করে মাইকিংয়ের প্রচার করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে ।

খোঁজ নিয়ে জানা গেছে , রাজশাহীর অন্যান্য বড় ঈদ জামাতগুলোর মধ্যে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সকাল আটটায় নামাজ অনুষ্ঠিত হবে । নগরীর টিকাপাড়া ঈদগাহে ময়দানে সকাল সাত টা ও সকাল আটটায় দুটো জামাত হবে ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে নামাজ হবে সকাল সাত টায় । ঈদ জামাত আয়োজনে এখন ঈদগাহ প্রস্তুতের কাজ চলছে ।

রানীবাজার জামে মসজিদে সকাল সাড়ে সাত টায় এবং মুন্সীডাঙ্গা আহলেহাদিস জামে মসজিদে মেয়েদের জামাত সকল সাত টা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে ।

জেলা প্রশাসনের সূত্রমতে ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট ( সিসি ) ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে ।

পুরোনো সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কিনা সেটিও দেখে নিতে বলা হয়েছে । ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপুর্ণ ঈদগাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD