রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাত টায়।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর হযরত শাহ মখদুম ( র: ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় । তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না ।
সেক্ষেত্রে সকাল আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম দরগাহ মসজিদে ।
শাহ মখদুম ( র :) দরগাহ এস্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন । তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় গত বুধবার এ সিদ্ধান্ত হয়েছে ।
রাজশাহীর অন্যান্য ঈদগাহ গুলোর পরিচালনা কমিটি সুবিধামত সময়ে জামাতের সময় নির্ধারণ করে মাইকিংয়ের প্রচার করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে ।
খোঁজ নিয়ে জানা গেছে , রাজশাহীর অন্যান্য বড় ঈদ জামাতগুলোর মধ্যে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সকাল আটটায় নামাজ অনুষ্ঠিত হবে । নগরীর টিকাপাড়া ঈদগাহে ময়দানে সকাল সাত টা ও সকাল আটটায় দুটো জামাত হবে ।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে নামাজ হবে সকাল সাত টায় । ঈদ জামাত আয়োজনে এখন ঈদগাহ প্রস্তুতের কাজ চলছে ।
রানীবাজার জামে মসজিদে সকাল সাড়ে সাত টায় এবং মুন্সীডাঙ্গা আহলেহাদিস জামে মসজিদে মেয়েদের জামাত সকল সাত টা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে ।
জেলা প্রশাসনের সূত্রমতে ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট ( সিসি ) ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে ।
পুরোনো সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কিনা সেটিও দেখে নিতে বলা হয়েছে । ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপুর্ণ ঈদগাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM