
নয়া কণ্ঠ ডেস্ক ঃ শেখ রবিউল ইসলাম রবি দেশ এবং প্রবাসে থাকা সকল ভাই বোনদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। শেখ রবিউল ইসলাম রবি রাজবাড়ি জেলার বালিয়াকান্দী বাবুলতলা সম্ভ্রান্ত মুসলিম শেখ পরিবারে জন্ম গ্রহন করেন, দাদা শেখ আনছার উদ্দিন ছিলেন এলাকার খেটে খাওয়া মানুষের মধ্য মণি, ন্যায় বিচারক, অসহায় মানুষের ভরসার একটি জায়গা ছিলেন তিনি, একাত্তরে মুক্তিযুদ্ধে রেখেছেন অপরিসীম ভূমিকা। দাদা শেখ আনছার উদ্দিনের মৃত্যুর পর বাবা শেখ বেলায়েত হোসেন এলাকার খেটে খাওয়া মানুষের হৃদয়ে জায়গা করে নেন, দাদা এবং বাবার মতো’ই অসহায় মানুষের পাশে থেকে কিছু করা তিনার একমাত্র স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন।, শেখ রবিউল ইসলাম রবি আওয়ামীলীগ এর সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগ জেদ্দা সৌদিআরব এর সাংগঠনিক সম্পাদক, ২০০৬ সালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ১/১১ এর সৃষ্টি হলে আওয়ামীলীগ এর সভানেত্রী শেখ হাসিনা গ্রেফতার হন, আওয়ামীলীগ এর নেতৃত্বে তুমুল আন্দোলন গড়ে উঠে, সেই আন্দোলনে ঢাকা মহানগর আওয়ামীলীগ এর সাথে একাত্মতা ঘোষনা করে আওয়ামীলীগ এর প্রথম সারির নেতাদের সাথে সাব জেল থেকে শুরু করে প্রতিটা জায়গায় শেখ হাসিনার মুক্তির জন্য মিটিং মিছিলে সক্রিয় ছিলেন। তিনি জানান, আমার দাদা এবং বাবা মানুষের জন্য যেমন উদার ছিলেন আমিও তাদের মতো মানুষের জন্য কিছু করতে চায়, মানুষের ভালবাসা নিয়ে মানুষের মাঝে বেচে থাকতে চায়, যেন মৃত্যুর পরেও মানুষ আমার জন্য দোয়া করে এবং তাদের মাঝে বেচে থাকতে পারি। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ এবং পরস্পর পরস্পরের সাথে সৌহার্দ মেলবন্ধন এর শিক্ষা দেয়। সেই মহিমায় উদ্ভাসিত হয়ে সকলের জীবন হয়ে উঠুক সুন্দর এবং মঙ্গলময়।