
বোয়ালজুরে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান তালুকদার’র ত্রাণ বিতরণ।
বালাগঞ্জ সংবাদদাতা :
বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিক এর পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঈদ ও বন্যার শুরু থেকে বিভিন্ন সময়ে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যদিও বন্যার কারণে স্থানীয় মানুষের কাছে ঈদ এক স্বপ্ন । তবুও দুঃসময়ে ত্রাণ সামগ্রী প্রদান সহ রাস্তা সংস্কার, শিক্ষা,চিকিৎসা ও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করছেন যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার ফটিক ।