1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ চৌধুরী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২২৬ বার পঠিত

 

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন

বীর মুক্তিযোদ্ধা মমতাজ চৌধুরী

নয়া কণ্ঠ ডেস্ক :  মুসলমানদের সবচেয়ে গুরুত্বপুর্ন ধর্মীয় উৎসব ঈদ -উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসের সকল ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী । নেত্রকোনার মদন উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন মমতাজ হুসেন চৌধুরী, তার বাবা ছিলেন মহান মুক্তিযোদ্বের সংগঠক , মমতাজ চৌধুরী দেশকে ভালোবেসে একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, দেশকে স্বাধীন করে চাকরী নেন বিমান বাংলাদেশ এয়ার লাইনসে, চাকরী সুবাদে থাকতে হয় সৌদিআরব এর জেদ্দা, সেখানে তিনি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ার পোর্টে পোস্টিং হয়ে দীর্ঘ প্রবাস জীবন কাটান, মুক্তিযুদ্ধের পাশাপাশি নাম লেখান রেমিট্যান্সযোদ্ধা হিসেবেও, সেখানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত ফ্রেন্ডস অব বাংলাদেশ সংগঠনের সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেন যা পরবর্তীতে জেদ্দা মহানগর আওয়ামীলীগ নামে পরিচিতি পায়। মমতাজ চৌধুরী প্রবাস জীবনে উপলব্ধি করেন প্রবাসীদের কস্টের জীবন, সংগঠনের মাধ্যমে এবং ব্যক্তি জীবনে প্রবাসীদের সুখ দুঃখে পাশে থাকেন, সেখান থেকে হয়ে ওঠেন প্রবাসীদের নয়ন মণি।’ দীর্ঘ চাকরি জীবন শেষ করে দেশে প্রত্যাবর্তন করেন, ফিরে এসে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ আওয়ামীলীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়ে প্রবাসীদের নিয়ে আরো ব্যাপকভাবে কাজ শুরু করার সুযোগ পান।,  তুলে ধরেন প্রবাসীদের কস্টের কথা  সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায়, কিভাবে সরকারী পলিসি এপ্লাই করে প্রবাসীদের সমস্যা গুলো সমাসধান করা যায় সে লক্ষ্যে আরো জোড়ালো কাজ শুরু করেন বিভিন্ন সেক্টরে। মমতাজ চৌধুরী জানান, আমি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, পাশাপাশি রেমিট্যান্সযোদ্ধা হয়ে প্রবাস কাটিয়েছি, আমি যেমন মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালীর কস্ট দেখেছি, তেমনি রেমিট্যান্সযোদ্ধা হয়ে আবার প্রবাসীদের কস্টও দেখেছি,  তাই আমি দেশের পাশাপাশি প্রবাসীদের নিয়ে কাজ করতে চাই, যদি সে সুযোগ সরকারী ভাবে এবং আমার দল যদি আমাকে দেয় তাহলে প্রবাসীদের জন্য আমি আরো বেশি কাজ করতে পারব বলে আশা করি।’ ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বের সরকার বিশ্ব দরবারে বাংলাদেশের  প্রশংসা কুড়িয়েছে যা আজ দৃশ্যমান।’ তিনি মহিমান্বিত এই দিনে একটি সুন্দর সুখি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।দেশ এবং প্রবাসে থাকা সকলের সু-স্বাস্থ সুন্দর জীবন কামনা করেন। তিনি বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব হিসেবে গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD