
মুজিব বর্ষের উপহার: বোয়ালজুরে ঘর পেল গৃহহীন পরিবার
আতাউর রহমান কাওছার, বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর করে দেয়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক মুজিবশতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আশ্রয়ন প্রকল্প ২য় পর্যায়ে বালাগঞ্জ উপজেলায় ২নংবোয়ালজুর ইউনিয়নে ঘর গৃহহীন ও ভুমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ১৬জন গৃহহীনদের এই গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন ও গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি তুলে দেন বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিদা রঞ্জন দাম। এ সময় নিজ বুরুংগা ভুমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন আহমদ , বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য তজম্মুল হোসেন জনি,ইউপি সদস্য সজল চন্দ্র ধর,সাংবাদিক আতাউর রহমান কাওছার ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নতুন ঘর ও জমি পেয়ে অত্যন্ত খুশি এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।