1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

আশিক হাসান সীমান্ত কালুখালী রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার দুর্ণীতি দমণ কমিশন (দুদক) ফরিদপুর (রাজবাড়ী) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লক্ষ ৫৫ হাজার ৫৬৬ টাকা টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। ওই সম্পদসহ অবৈধ উৎস হতে ৫৯ লক্ষ ৭৪ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১ লক্ষ ৮১ হাজার ২১৪ টাকার সি.সি ঋণ পরিশোধ হওয়া সত্ত্বেও তা সম্পদ বিবররণীতে উল্লেখপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের (রাজবাড়ী) রবিবার ( ৯ জুন) (মামলা নং-০১) দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের ২০১৯ সালের ১৮ নভেম্বর ই/আর নং-৬০/২০১৯ অনুসন্ধান শেষে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে ৪৯ লক্ষ ৬৩ হাজার ৯০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারীর সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়। তার প্রেক্ষিতে নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারী হলে তিনি গত ২০২১ সালের ১৯ জানুয়ারী দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি ৩২ লক্ষ ৫৫ হাজার ৫৬৬ টাকা টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদানসহ ১১ লক্ষ ৮১ হাজার ২১৪ টাকার সি.সি ঋণ পরিশোধের বিষয়েও সম্পদ বিবররণীতে মিথ্যা তথ্য প্রদান করেন।
সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD