1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রহনপুর থেকে চলবে মেঙ্গ স্পেশাল ট্রেন যাবে কোরবানির পশুও। ডেইলি নয়া কণ্ঠ  

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রহনপুর থেকে চলবে মেঙ্গ স্পেশাল ট্রেন , যাবে কোরবানির পশুও ।

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। সোমবার (১০ জুন) বিকেল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। তবে গত বছরের ন্যায় এ বছর ‘ক্যাটেল স্পেশাল ট্রেন’ চালু না হওয়ায় একই ট্রেনে আমের সঙ্গে কোরবানির পশু পরিবহনও করা হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস।

তিনি বলেন, এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মাসেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশনে আম তোলা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা যায় ,  ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা। গত বছরের ন্যায় এ বছর ক্যাটেল স্পেশাল ট্রেন চালু না করে এ ট্রেনেই আমের সঙ্গে কোরবানির পশু পরিবহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD