1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কর্তৃপক্ষের উদাসীনতার কারনেই এসএসসি পরীক্ষার আশানুরূপ ফলাফল অর্জন হয়নি: অভিভাবক মহল। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩২১ বার পঠিত

কর্তৃপক্ষের উদাসীনতার কারনেই এসএসসি পরীক্ষার আশানুরূপ ফলাফল অর্জন হয়নি: অভিভাবক মহল

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী শিক্ষা বোর্ডে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে ।

এই ১৬৩ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১৪ জন জি.পি.এ- ৫  পেয়েছে । এবং ১৯ জন ফেল করেছে।

অভিজ্ঞ মহলের ধারণা বর্তমান বাংলাদেশের  কোনো স্কুলে এসএসসি পরীক্ষায় এতো পরিমাণ শিক্ষার্থী ফেল করে এটা বিশ্বাসযোগ্য নয় । তিলকপুর স্কুলে ১৯ জন শিক্ষার্থী ফেল করার পিছনে তারা শিক্ষকদের গাফিলতিকে  দায়ী করছে । শিক্ষকরা স্কুলে সঠিকভাবে লেখাপড়া না করিয়ে প্রাইভেট ও কোচিং এর দিকে ঝুঁকে পড়ায় স্কুলের ফলাফল এতোটা খারাপ হয়েছে ।  তবে এর পিছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব দায় এড়াতে পারেন না ।

আক্কেলপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুরুল আলম মিনার উপজেলায় যোগদানের পর তিনি নিজ উদ্যেগে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় তিলকপুর উচ্চ বিদ্যালয়কে জাতীয় পর্যায়ে নিয়ে গিয়েছে । তিনি মনে করেন , প্রতিটি ছেলেমেয়ের বিকেলটা কাটুক খেলাধুলায় । পাশাপাশি লেখাপড়ার দায়িত্বটা তাদের নিজেদের ।

এখন প্রশ্ন হচ্ছে, উপজেলা নির্বাহী অফিসার  উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে স্কুলের লেখাপড়ার খোঁজ নেওয়ার সময় পাবে বলে অভিভাবকরা  মনে করেন না । তবে সেকেন্ডারি শিক্ষা অফিসার ও স্কুলের প্রধান শিক্ষক  ফলাফল খারাপের দায় থেকে  নিজেদের  মুক্ত করতে পারেন না । অন্যান্য বছরের তুলনায় কেনো এবার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হলো  টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন বলে অভিভাবক মহল মনে করেন । এবং আগামীতে যাতে এ ধরনের ফলাফল না হয় সে বিষয়ে দৃষ্টি রাখবেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD