1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

মেহেরপুরে কাজলা নদীর অবৈধ বাধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬২ বার পঠিত

মেহেরপুরে কাজলা নদীর অবৈধ বাধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, নদী দখল ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০ টার মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুজিবনগর উপজেলার কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গি গ্রামের প্রায় দুই হাজার নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল ইসলাম। এ সময় এলাকার গণমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব,জেলে সম্প্রদায় ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন,মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও তার কিছু সহযোগীদের সঙ্গে নিয়ে সরকারের আইন তোয়াক্কা না করে বাদ দিয়ে চোর পূর্বক মাছ চাষ করে আসছে। এছাড়াও দীর্ঘদিন ধরে নদীটি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার অপকর্মের প্রতিবাদ করায় অনেকেই তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন। মিলু বাহিনী হামলা করে উল্টো আমাদের নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

বক্তারা আরও বলেন, কাজলা নদী সংলগ্ন টুপলা ও নেংড়ো বিলের মাছ চাষের আড়ালে নদীতে বাধ দিয়ে প্রবাহিত স্রোত বাধাগ্রস্ত করছে এর ফলে বিভিন্ন সময় পানি প্রবাহিত হয়ে পাশে ফসলী জমি নষ্ট হচ্ছে।
নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় অবৈধ বাঁধ অপসারণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি এলাকাবাসীর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD