1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নকলায় খালের পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

নকলায় খালের পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার নকলা উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে সহোদর ভাই-বোনের মৃত্যু ঘটেছে। ৬ জুন বৃহস্পতিবার দুপুরে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে ওই ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত ভাই-বোন হচ্ছে, আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলে নার্সারীর শিক্ষার্থী ছিল। এদিকে দুই সহোদর ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অন্যান্যদের সাথে বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায় মারিয়া ও মাসুদ। পরে মাসুদ হঠাৎ খালের পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বোন মারিয়াও ডুবে যায়। এরপর অন্যদের ডাকচিৎকারে স্থানীয়রা খালে তাদের খুঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারিয়া ও মাসুদের লাশ উদ্ধার করে।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খালের পানিতে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD