1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালন

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলার মহিলা কলেজের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের মাধ্যমে দিবসটির কার্যক্রম শেষ করেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম এর সঞ্চালনায় ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে ও এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল আলম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, মাসুদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মীর তৌহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মসিউল আজম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খাজা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রোমানুর রহমান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আরাফাত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করিয়ে বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা চালিয়েছে। সে সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করে এবং শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD