1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে অভিযান, ৭ নারীর সাথে ১২ পুরুষ আটক। রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত।  ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি।

শ্রীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

শ্রীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে রাজিব জোয়ার্দার ও শিমুল ঘোষ ও আকেন শেখের দোকান থেকে ধারলো ২ টি চাপাতি ও ২ টি ছোল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে খামারপাড়া বাজার কমিটি ও স্থানীয়রা অস্ত্রগুলো উদ্ধার করে। বাজার কমিটি ও স্থানীয়রা শ্রীকোল ইউনিয়ন পরিষদে দেশীয় অস্ত্রসহ বারইপাড়া গ্রামের রাজিব জোয়ার্দ্দার ও খড়িবাড়িয়া গ্রামের আকেন শেখকে নিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অস্ত্রগুলো শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, খামারপাড়া বাজারে রাজিব জোয়ার্দার, শিমুল ঘোষ ও আকেন শেখের দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-মামুন মোল্যা (৪০) বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্রগুলো রেখেছে। সেই সাথে এ কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত রাজিব জোয়ার্দার বলেন, আমার দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-মামুন মোল্যা আসা-যাওয়া করে। দোকানের চাবিও তার কাছে আছে। কখন যে সে এ অস্ত্রগুলো রেখেছে আমি জানি না।

এ বিষয়ে খামারপাড়া বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, তাদের দোকানে অস্ত্র রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে বাজার কমিটি ও স্থানীয়রা দোকানে তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ রাজিব জোয়ার্দার ও আকেন শেখকে পরিষদে হাজির করেছি।

খামারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্যা শাহাদৎ হোসেন বলেন, আমরা এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ ইউনিয়ন পরিষদে বসেছিলাম। পরে বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, সেখানে পুলিশ গিয়ে অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD