1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্য গোয়েন্দা পুলিশের অভিযানে আটক। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২২৭ বার পঠিত

সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্য গোয়েন্দা পুলিশের অভিযানে আটক

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ (এক) টি ওয়ান শ্যূটার গান সহ আটক হয়েছে ভারতে পালিয়ে থাকা সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্য।

গেল ২৯-০৫-২০২৪ ইং তারিখে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ হাসানুর রহামন এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সরিষা খামারডাঙ্গা সাকিনস্থ বঙ্গবন্ধু সরকারি কলেজের পশ্চিম পাশের টিনশেড ভবনের ২নং কক্ষের সামনে বারান্দা থেকে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্য
১, দ্বিগ বিজয় মন্ডল (২০), পিতা-বিশ্বজিৎ মন্ডল, মাতা-সবিতা রানী, সাং-নাওড়া বন গ্রাম, ইউপি-সরিষা, থানা-পাংশা, এবং
২, মোঃ মামুন শেখ (২৩), পিতা-মোঃ ফরিদ শেখ, মাতা-জবেদা বেগম, সাং-ছোট নুরপুর, থানা-রাজবাড়ী সদর,
উভয় জেলা-রাজবাড়ীদ্বয়েকে ০১(এক) টি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শ্যূটার গান সহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রকাশ করে যে, তারা বিভিন্ন সময়ে সম্রাটের নির্দেশে পাংশা থানা এলাকা সহ আশপাশ এলাকায় নিরীহ মানুষদেরকে অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল । তারই ধারাবাহিকতায় ঘটনাস্থল এলাকায় সম্রাট বাহিনীর আধিপত্য বিস্তার এবং এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য আসামীদ্বয় অস্ত্র সহ অবস্থান করছিলো।

আসামী মোঃ মামুন শেখ এর বিরুদ্ধে ইতো পূর্বে আরো একটি অস্ত্র মামলা রয়েছে বলে তথ্য পাওয় যায়।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী পাংশা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD