1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপসহ চোরাকারবারি আটক। বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন। নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫। কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে ।  রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী। সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর। সরকারি রাস্তা দখল করে বহুতল মার্কেট নির্মিত রাজশাহীতে পূর্বের ন্যায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আওয়াল! রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, এগিয়ে বিএনপির শরীফ উদ্দিন।    

রুয়েট – রাবি শিক্ষকদের ক্লাস বর্জন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

রুয়েট – রাবি শিক্ষকদের ক্লাস বর্জন।

রাজশাহী ব্যুরো ঃ সরকারি চাকরিতে পেনশন স্কিম সংক্রান্ত নীতিমালা প্রত্যাহারের দাবিতে দুই ঘণ্টা ক্লাস বর্জন করেছেন  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( রাবি) শিক্ষকরা। মঙ্গলবার ২৮ ই  মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় দু’টির শিক্ষকরা।

এ ব্যাপারে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সর্বজনীন পেনশন নীতিমালা সংবিধান পরিপন্থী। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরা এ কর্মসূচি পালন করছি। অবিলম্বে এ স্কিম নীতিমালা প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলন চলবে। জানা গেছে, গত ২০ মার্চ এক প্রজ্ঞাপনে সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন স্কিম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অর্থ মন্ত্রণালয়। এ স্কিমে দেশের ৪০০ এর বেশি স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে। তবে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈষম্য অ্যাখ্যা দিয়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এর আগে গত ২৬ মে রবিবার  সর্বজনীন এই পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন  রুয়েট ও রাবির শিক্ষকরা। এই কর্মসূচিতে ২৮ মে ২ ঘণ্টা,  ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি এবং ১ লা  জুলাই থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ক্লাস বর্জনের বিষয়ে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, সর্বজনীন পেনশন স্কিম নীতিমালা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি। আগামীতে লাগাতার আন্দোলন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD