1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীতে রিমালের কারণে  হচ্ছে তীব্র ঝড়বৃষ্টি। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

রাজশাহীতে রিমালের কারণে  হচ্ছে ঝড়বৃষ্টি

রাজশাহী ব্যুরো ঃ ঘূর্ণিঝড় বা সাইক্লোন রিমালের প্রভাবে রাজশাহীতে গতকাল রবিবার রাত হতে সকাল পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। সকাল থেকে থেমে থেমে বা কোনো সময় জোরে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির সাথে প্রচণ্ড বাতাসের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ।

আবহাওয়া দপ্তর হতে বলা হচ্ছে , আজ সকাল ৯ টা পর্যন্ত রাজশাহীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২  মাইল। তবে এই বৃষ্টিপাত এখনই শেষ হচ্ছে না, রিমালের প্রভাবে ২৮ মে মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে করে  রাজশাহী  বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। একইসঙ্গে ঝড়ো বাতাস বয়ে যাবে এবং তাপমাত্রা কমবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে,ঘূর্ণিঝড় রিমাল শুরু হওয়ার পর থেকে এখনও রাজশাহী বিভাগে তেমনভাবে ক্ষয়ক্ষতি হওয়ার খবর কোথাও পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD