1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক। হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন। শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ । তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার। রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ফৌজিয়া আবিদা জেসি। বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোহনপুরের আলাউদ্দিন’র ঘাতককে গ্রেফতারে রাজশাহী নগর জামায়াতের সাত দিন’র অল্টিমেটাম। নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের চক্রান্ত নিয়ে উদ্বেগ। বালিয়াকান্দির জামালপুর বাজারে মোবাইল কোর্টে দুই দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা।

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা , যুবক গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২১৮ বার পঠিত

 

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করার ঘটনায় প্রতারককে গ্রেপ্তার করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: রুহুল আমিন ওরফে সুজন ওরফে মামুন (৩০)  নাটোর জেলার লালপুর থানার মোমিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, মাদারিপুর জেলার শিবচর থানা এলাকার এক নারীর সঙ্গে আসামি রুহুল আমিনের গত ১০ মে ২০২৪ মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। গত ২০ মে ঐ নারীকে বিয়ে করবে বলে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে রাজশাহীতে আসতে বলে। ভুক্তভোগী ঐ নারী  রাজশাহী’র নওদাপাড়া আম চত্বরে এসে রুহুল আমিনের সঙ্গে দেখা করেন। তারা দুইজন রাজশাহী’র বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে ঐ দিন রাত ১১ টায় বেলপুকুর থানার তাড়াশ গ্রামের রফিকুল ইসলাম নামক এক ব্যক্তির  বাড়িতে যায়। সকালে ঐ নারী ঘুম থেকে উঠে দেখে তার মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা নাই এবং আসামি রুহুল আমিনও নাই। রুহুলের মোবাইল ফোন বন্ধ। রুহুল আমিনকে খোজাখুজি করে না পেয়ে নগরীর বেলপুকুর থানায় একটি এজাহার দায়ের  করেন।

আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদের দিকনির্দেশনায় বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামি রুহুল আমিনকে দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে বেলপুকুর থানার এসআই রিমন হোসাইন ও তাঁর টিম গতকাল ২৩ মে ২০২৪ দিবাগত রাত ১২ টা টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মালামাল গুলো তার বাড়িতে আছে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি তল্লাশি করে ৩৫ হাজার টাকা, বিভিন্ন স্বর্ণালংকার ও একটি আইফোন উদ্ধার করা হয়। অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD