
কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি এগিয়ে জননেতা সেলিম রেজা
বিশেষ প্রতিনিধি,মোঃ সোহেল রানা
বাংলাদেশের ছয়টি বিভাগের ৪৯ টি জেলার ৩৪০ টি উপজেলা পরিষদ নির্বাচন করা হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন। তারি ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলায় কামারখন্দ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে আগামী ০৫/০৬/২০২৪ তারিখে। ইতিমধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, একাধিক প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। একাধিক চেয়ারম্যান পদপ্রার্থীর বিপরীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন চারজন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তায় এবং জন সমর্থনে এগিয়ে রয়েছেন বর্তমান কামারখন্দ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা সেলিম রেজা সেলিম। জননেতা সেলিম রেজা একজন সফল উপজেলা ভাইস চেয়ারম্যান।
যিনি ছাত্রজীবনে কিশোর বয়স থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জ্বীবিত হয়ে ইতিবাচক ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্ররাজনীতিতে তিনি সর্বদা ছাত্রদের সুখে-দুঃখে পাশে দাড়িয়ে ছাত্রদের সকল ন্যায্য দাবী-দাওয়া আদায়ে ছিলেন সর্বদা সোচ্চার ও বলিষ্ঠ কন্ঠস্বর। সর্বদা ছাত্রদের সুখে-দুঃখে পাশে থাকায় জায়গা করে নেন সকল মতাদর্শের ছাত্র-ছাত্রীদের অন্তরে; হয়ে ওঠেন সকলের প্রিয় ছাত্রনেতা। এভাবেই হাজী কোরপ আলী কলেজ ছাত্রলীগের সভাপতি ও দীর্ঘদিন কামারখন্দ উপজেলা ছাত্রলীগে সফলতার সহিত নেতৃত্ব দেন। পরবর্তীতে সততা, ন্যায়-নিষ্ঠা ও দক্ষতার সহিত কামারখন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বর্তমানে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে জায়গা করে নেন সকল মতাদর্শের মানুষের মনি কোঠায়। সেলিম রেজার এই রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়, বিভিন্ন মানুষ, বিভিন্ন দল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ঈর্ষাণিত হয়ে খাটিয়েছেন জেল-জুলুম, সহ্য করতে বাধ্য করেছেন নানা রকম নির্যাতন ও নিপীড়ণ। পরবর্তীতে ২০১৯ সালে কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের প্রত্যক্ষ ও বিপুল ভোটের ব্যবধানে এই হার না মানা লড়াকু মানুষটি নির্বাচিত হন কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,জনতার নেতা,জনপ্রতিনিধি।সেলিম রেজা ভাই এই দায়িত্ব পালনকালে শতভাগ চেষ্টা করেছেন তার উপড় অর্পিত দায়িত্ব-কর্তব্য পালনের মধ্য দিয়ে পবিত্র চেয়ার ও জনগনের আমানত রক্ষা করার। আগামী ৫ই জুন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের প্রিয় সেলিম রেজা সেলিম চশমা মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করবে এবং দ্বিতীয়বারের মতো কামারখন্দের জনসাধারণের সেবা করতে পারবে এমনটাই আশা করছেন কামারখন্দের জনসাধারণ।