1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আমাকে কেউ বুঝলো না ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক। হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন। শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ । তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার। রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ফৌজিয়া আবিদা জেসি। বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোহনপুরের আলাউদ্দিন’র ঘাতককে গ্রেফতারে রাজশাহী নগর জামায়াতের সাত দিন’র অল্টিমেটাম। নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের চক্রান্ত নিয়ে উদ্বেগ।

ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে চালক নিহত আটক-১। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে চালক নিহত আটক-১

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী

নরসিংদীতে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীর ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বৌ-বাজারে এ ঘটনা ঘটে।
নিহত অটোচালক হলেন, রায়পুরা উপজেলার চড়আড়ালিয়া ইউনিয়নের বটতলী গ্রামের শফি উদ্দিনের ছেলে ইউনুস মিয়া (৪০)। সে হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহালম সরকারের বাড়ির ভাড়াটিয়া।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অটোচালক ইউনূস মিয়া হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহালম চেয়ারম্যানের ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের মত আজ (সোমবার) দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। অজয় দাস নামে একযাত্রীকে অটোরিকশা দিয়ে বৌ-বাজারে নিয়ে এলে ভাড়া নিয়ে অটোচালকের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই যাত্রী অটোচালক ইউনূসকে ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত ইউনূস মিয়ার স্ত্রী আকলিমা বেগম জানান, আজ দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর লোকমুখে শুনতে পাই আমার স্বামীকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর শুনে সদর হাসপাতালে এসে তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। এবিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, হাজীপুরের বৌ-বাজারে ভাড়া নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে অজয় দাস নামের এক যাত্রী অটোচালক ইউনুছকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার পরপরই অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD