1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বগুড়ায় একাধিক হত্যা মামলার আসামি আলী হাসান খুন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

বগুড়ায় একাধিক হত্যা মামলার আসামি আলী হাসান খুন!

বিশেষ প্রতিনিধি

বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি আলী হাসান (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর দুইটার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের শহরদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার জিন্না মিয়ার ছেলে আলী হাসান।

ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক রকি হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি ছিলেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, দুপুর দিকে ২-৩ জন যুবক আলী হাসানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
এসময় আলী হাসান পুলিশকে জানায়, বাড়িতে বটিতে পড়ে গিয়ে বুকের নিচে জখমপ্রাপ্ত হয়েছে।
হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার পর ওই যুবক মারা যায়।

এসময় তার সাথে আসা ২-৩ জন যুবক লাশ রেখে পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। এরপর পরই পুলিশ অনুসন্ধানে নেমে জানতে পারে শহরতলীর শহরদীঘি গ্রামে এক বাড়িতে আলী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত আলী হাসানের চাচা আপেল মিয়া জানান, ৮-৯ মাস আগে হত্যা মামলা থেকে জামিনে মুক্ত হয় আলী হাসান।

এরপর থেকে আলী হাসান হকার্স মার্কেটে কাপড়ের দোকান করতো। মঙ্গলবার বেলা ১২টার দিকে তার বন্ধু সবুজ সওদাগর শহরদীঘি গ্রামে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই বাড়িতেই আলী হাসানকে ছুরিকাঘাত করা হয়।
পরে তারাই মেডিকেলে নিয়ে যায় এবং মারা গেলে লাশ রেখে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে মাদক সেবন নিয়ে বিরোধেরচ জের ধরে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD