1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ ই  মে দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। কেউ হিটস্টোকে আক্রান্ত হলে তাকে প্রাথমিকভাবে কী কী সেবা প্রদান করতে হবে, তীব্র তাপদাহের সময় কী কী করতে-এসব বিষয়ে জনসচেতনা বাড়াতে হবে। এ জন্য গণমাধ্যমে প্রচার, মাইকিং, সভাসহ সামাজিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ ও ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান কামরু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ইউনিসেফ রাজশাহী-রংপুর বিভাগের প্রধান এএইচ তৌাফিক আহমেদ, সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কর্মকর্তা মনজুর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ বিভিন্ন সরকারি অফিস/সংস্থার প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ। সঞ্চালনা করেন রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD