1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

রাজশাহী মহানগরীতে ৮ অপহরণকারী গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ৮ অপহরণকারী গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার আমচত্বর এলাকায় পূর্ব শত্রুতায় জেরে অপহরণের অভিযোগে ৮ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: রাজন ইসলাম (২৪), মো: আশিক ইসলাম (২১), মো: জাহিদ হাসান (১৯), দীপ্ত মোল্লিক (১৯),  মো: সোহানুর রহমান জয় (২০),  সাদমান সাদিক (১৯), মো: আকাশ ইসলাম আরিফ (১৮) ও মো: সিহাব হোসেন (১৮)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো: জারমান আলীর ভাগনে আসামি রাজন ইসলামের সাথে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। জারমান আলী গত ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ সকালে বাড়ি থেকে  লেগুনা যোগে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার আমচত্বর এলাকা পৌঁছালে তার ভাগনে রাজন ইসলামসহ অন্যান্য আসামিরা জারমান আলীকে লেগুনা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল। তারা নওদাপাড়া এলাকায় পৌঁছালে জারমান আলী পেয়ে চিৎকার শুরু করেন। আসামি রাজন তখন চাকু দিয়ে জারমান আলীর পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং অন্যান্য আসামিরাও জারমান আলীকে মারপিট করে। এসময় জারমান আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। জারমান আলীর ভাইয়ের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়।

আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেন।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই জাকির হোসাইন ও তাঁর টিম গতকাল ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD