1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

পুকুরের পাশে গাছের ডালে ঝুলেছিল মরদেহ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

পুকুরের পাশে গাছের ডালে ঝুলেছিল মরদেহ

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি

পুকুরের ধারে জাম গাছের ডালের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বাগিরবাড়িয়া গ্রামে ঘটেছে। পরিবাদের দাবী ও পুলিশের ধারণা মানসিক রোগ থেকে  আত্মহত্যা হতে পারে।

নিহত ওই ব্যক্তি বাগিরবাড়িয়া গ্রামের গফুর মাস্টারের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। তার দীর্ঘদিন ধরে মানসিক রোগের চিকিৎসা চলছিল। পরিবার, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতের কোন এক সময় বাড়ি থেকে বের হয়ে আসে শফিকুল। ভোরে তার স্ত্রী তাকে বিছানায় দেখতে না পেয়ে সন্তানকে সাথে নিয়ে তার খোঁজ করতে শুরু করে। শনিবার (৪ মে) ভোরে কৃষকরা মাঠে ধান কাটতে যাওয়ার সময় পাশে পুকুর ধারে একটি জাম গাছের ডালে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের মরদেহ দেখতে পায়। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা লাশ দেখতে ভিড় জমায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি জাম গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। তার বেশ কিছুদিন থেকে মানসিক রোগের চিকিৎসা চলছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।

নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, আমরা রাতে খাবার খেয়ে একসাথে ঘুমাই। ভোর রাতে ঘুম থেকে উঠে দেখি সে বাড়িতে নাই। তাকে খোঁজাখুঁজি করলে সকালে বাড়ির পাশে পুকুর পাড়ের জাম গাছে ঝুলন্ত লাশ দেখতে পাই। সে দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। আমাদের ধারনা সে আত্মহত্যা করেছে। তার সাথে কারো কোন ঝামেলা ছিলনা।

রায়কালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ মন্ডলের নিকট হতে জানা যায় ,  সকালে তিনি  মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ।  পুলিশ লাশ উদ্ধার করেছে। সে মানসিক রোগ থেকে আত্মহত্যা করতে পারে বলে মনে হচ্ছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন হোসেন গণমাধ্যমকে বলেন, শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগ থেকে সে আত্মহত্যা করেছে। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD