1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

পবা থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার । গ্রেফতার – ২। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২১১ বার পঠিত

পবা থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার । গ্রেফতার – ২।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরী’র পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রবিউল ইসলাম (৪২) ও মোসা: পিংকি খাতুন (২৪)। রবিউল রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার বড়গাছী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও পিংকি যশোর জেলার কোতয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের মো: জমসেদ আলীর মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ সোমবার  ২৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের  সামনে দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: শামীম হোসেন ও তাঁর টিম সকাল সোয়া ১১ টায় পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করে আসামি রবিউল ও পিংকিকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি রবিউলের বিরুদ্ধে পবা থানায় ৪টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD