1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র মোসা: রাবেয়া সুলতানা মিতু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র মোসা: রাবেয়া সুলতানা মিতু।

রাজশাহী ব্যুরো ঃ কাটাখালী পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে বিপুল ভোটে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন রাবেয়া সুলতানা মিতু। হ্যাঙ্গার প্রতীকে নিয়ে তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৩০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪৮৭টি।

মিজানুর রহমান চামুচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯১৭ ও অধ্যক্ষ জহুরুল ইসলাম রিপন পেয়েছেন মোবাইল মার্কা প্রতিক নিয়ে ১হাজার ৩৩৯ ও রেল ইঞ্জিন প্রতীক নিয়ে মোতাহার হোসেন পেয়েছেন ১হাজার ০৮৮ ভোট। রবিবার বিকালে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আজাদুল হেলাল।

এর আগে এ উপ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। কেন্দ্র গুলোতে নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৬২ কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌর সভায় যারমধ্যে নারী ভোটার ১১ হাজার সাতশো ৭৬ জন এবং পুরুষ ভোটার ১১ হাজার আটশো ৮৬ জন। ভোটে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। পৌর এলাকাটিতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৩ হাজার ৫৪১ জন। আর ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৬৫০ জন।

রিটার্নিং অফিসার আরও জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব- পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পৌরসভার নির্বাচিত মেয়র আব্বাস আলি বরখাস্ত হলে সেই শূন্য পদে উপ নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন তারই স্ত্রী। বিপুলভোটে নির্বাচিত করায় পৌরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পৌর এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিজ্ঞাব্যক্ত করেছেন রাবেয়া সুলতানা মিতু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD