
গরমে পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ।
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম, সাভার
সারাদেশের উপর বয়ে যাচ্ছে হিট ওয়েভ।
প্রচন্ড গরমে অতিষ্ট নিম্ন আয়ের মধ্যবিত্ত মানুষের জনজীবন।
শহর ভিক্তিক এলাকায় রিক্সা চালক থেকে শুরু করে পথচারীরা গরমে কষ্ট সহ্য করতে হচ্ছে। পানি শুন্যতায় বাড়ছে হিট স্ট্রোক এর ঝুকি।
আজ ২৮/৪ /২০২৪ রোজ রবিবার দুপুর বেলা ১ টা সময় মিরপুর ১ নাম্বার,থেকে ফ্রিজিং ঠান্ডা পানি স্যালাইন ট্যাং শরবত খাওয়ানো হয়।পথশিশু আশ্রয় কেন্দ্র ফাউন্ডেশন এর সিনিয়ার সহ সভাপতি ও মানুষের জন্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কেফায়েত হোসেন সোহাগ, বলেন দেশের স্বার্থে মানবতার কল্যাণে সর্বদা সবার পাশে আছি।দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে পানি তৃষ্ণার্ত মানুষদের ফ্রিজের ঠান্ডা পানির সাথে স্যালাইন লেমন ট্যাংক মিশিয়ে তৃষ্ণা মিটাতে কাজ করছে বাংলাদেশের সেচ্ছাসেবী সংঘঠন মানুষের জন্য সেবা সংস্থা ও পথশিশু আশ্রয় কেন্দ্র ফাউন্ডেশন। তিনি আরো বলেন পুরো এক মাস জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে।
গরমের শুরু হলেই ছোট পরিসরে ফ্রিজের ঠান্ডা পানি বিতরনের কাজ শুরু করেছেন। এখন প্রচন্ড গরমের কথা ভেবে এখন থেকে বড় পরিসরে ফ্রিজের ঠান্ডা পানি ও স্যালাইন খাওয়াবেন। বলে জানিয়েছেন।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র-সভাপতি মোসাম্মৎ নাজমা বেগম,ও সংগঠনের উপদেষ্টা মন্ডলী, ওয়াক আপ কল্যানের সেক্রেটারি জসিম সাহেব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ,
দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে প্রজন্ম মানবিক যোদ্ধা হয়ে সবাই মিলেমিশে কাজ করার অঙ্গিকার বদ্ধ হোন সকল সদস্য।
সংঘঠনের মানবিক কার্যক্রম বৃহত্তর পরিসরে আরো প্রসারিত করার লক্ষে সকল সদস্য সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।