1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

রাজশাহী মোহনপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

রাজশাহী মোহনপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ২৭ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে মোহনপুর উপজেলার খাড়তা গ্রামে সরকারি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে মো. রজব আলী (০৫) ও তাদের বাড়িতে বেড়াতে আসা তার খালাতো বোন মোসা. কেয়া খাতুন (৫)। কেয়া নাটোর জেলার লালপুর থানার মো. মুকুল হোসেনের মেয়ে।

রাজশাহী মোহনপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দুইজন সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে বাচ্চু হোসেনের লিজকৃত সরকারি পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশু দুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে উক্ত পুকুর থেকে শিশু দুই টিকে উদ্ধার করে স্থানীয় লোকজন। তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি হরিদাস মন্ডল আরও বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। এরপরই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD