
নৌ পথে আবারও সক্রিয় চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
২৬শে এপ্রিল ২০২৪ইং শুক্রবার,
আবার ও নৌ পথে সক্রিয় চাঁদাবাজ পিন্টু মিরাজ শফিকুল সুকানী। ‘কিছুদিন নীরব থেকে আবারও সক্রিয় হয়েছে তারা।
নৌ পথে প্রতিনিয়ত চাঁদাবাজির হোতা মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ শফিকুল ইসলাম সুকানী পিন্টু সহ এরা শাহ সিমেন্ট ঘাটে জাহাজে ডাকাতি মামলার আসামিও,। বিভিন্ন সময় বিভিন্ন চাঁদাবাজির কারনে নৌ শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছে, মুন্সিগঞ্জ শাহ সিমেন্ট হইতে কিশোরগঞ্জের চর পর্যন্ত সকাল ছয়টা থেকে এ চাঁদাবাজি আরম্ভ হয় বলে জানিয়েছে এলাকাবাসী ও নৌ জাহাজের শ্রমিকেরা,। গতকাল এসব চাঁদাবাজি কর্মকান্ডের সাথে জড়িত এই গ্রুপের পাঁচজন সদস্য গ্রেফতার হয়েছে।