1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে এগিয়ে মোকছেদ আলী মন্ডল। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩১১ বার পঠিত

আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে এগিয়ে মোকছেদ আলী মন্ডল

রাজশাহী ব্যুরো ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের পালা।যারা দলের মনোনয়ন পান তারাই হন উপজেলা পরিষদ চেয়ারম্যান।এবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণের আলোচনা ও পছন্দের শীর্ষে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলা শাখার সহ-সভাপতি জনাব  আলহাজ্ব মোকসেদ আলী মন্ডল।তিনি একদিকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও সমাজসেবক।

স্থানীয়দের অভিমত , সাংগঠনিক দক্ষতা , নেতাকর্মী ও সাধারণ মানুষের মানসিকতা বিবেচনা করে তাকে দল হতে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।পাশাপাশি তৃণমূল কর্মীরা নেতৃত্বের বিকাশ ঘটাতে  নতুন মুখ চাই।

জানা গেছে , সুখী সমৃদ্ধ , সদা হাস্যজ্জল একটি মানুষ যার নাম মোকছেদ আলি মন্ডল।জয়পুরহাট জেলার অন্যতম আদর্শিক , পরীক্ষিত ও শ্রেষ্ঠ নেতৃত্বের দিক দিয়ে তিনি সবার উদ্ধে।

আক্কেলপুর উপজেলার প্রাণপ্রিয় রাজপথের  লড়াকু ও সাহসী যোদ্ধা তৃণমূল থেকে তিলে তিলে গড়ে ওঠা আদর্শের অনুকরণীয় দৃষ্টান্ত মোকসেদ আলী মন্ডল। পারিবারিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত।গতানুগতিক রাজনৈতিক স্রোতে তিনি কখনোই গা ভাসিয়ে দেন নি।সবসময় থেকেছেন মূল ধারার সঙ্গে, এখানে রয়েছেন অবিচল।তার ইচ্ছের বিরুদ্ধে এমনকি অনেক জায়গায় তাকে হাসতে হয়।এই হাসির আড়ালে যে কত কান্না লুকিয়ে ছিল কেউ কি তা খোজে ? আর এসব দিক বিবেচনা করে স্থানীয় দলের নেতাকর্মীরা এবার তাকে আক্কেল উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

মোকসেদ আলী মন্ডল চরম অসুস্থতাকে হার মানিয়ে  মানুষের দ্বারে দ্বারে দলকে সংঘবদ্ধ করার জন্য সবাইকে এক কাতার নিয়ে এসে দলীয় কর্মসূচি করেছেন।মিছিল মিটিং আরো কত কি।এসব করতে যেয়েও কতবার অসুস্থ হয়েছেন।এখানে কর্মসূচি ওখানে কর্মসূচি দিন নাই রাত নাই একইভাবে দলের জন্য কাজ করে গেছেন।মাঠ পর্যায়ের কর্মীরা মনে করে , তার পরিশ্রম বৃথা যাবে না। অবশ্যই আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে।তারুণ্য পেরিয়ে যৌবনে শুধু মিশিল আর পিকেটিং এর মধ্যে জীবন কাটিয়ে  আজ বার্ধক্যে।অসুস্থ না হলে কোন রাজনৈতিক কর্মসূচিতে কখনো অনুপস্থিত থাকেনি। তৃণমূলের দৃষ্টিতে লোভলালসা ও নিজের স্বার্থ হাসিলের জন্য নয়, একনিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে মোকসেদ আলী আক্কেলপুরের উপজেলা চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী বলে নেতাকর্মীরা মনে করেছেন।তাই প্রচার –  প্রচারণার দিক থেকে বর্তমানে তিনি এগিয়ে।ভালোবাসার টানে বাংলাদেশ আওয়ামী লীগে একনিষ্ঠ ভাবে কাজ করার জন্য , নিজের জীবনের সুখকে ত্যাগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের জন্য কাজ করে  চলেছেন। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের তৃণমূল থেকে নেতৃত্ব পর্যায়ের সকলের একই চিন্তাভাবনা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে মোকসেদ আলী মন্ডল যোগ্য ব্যক্তি , তার বিকল্প নাই বলে নেতাকর্মীরা মনে করেন।সে কারণেই তাকে আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আক্কেলপুরে দেখতে চান বলে জোট বেঁধেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD