1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

সিঁড়িতে দুই শিক্ষকের মৃত্যু , অবশেষে রাজশাহী শিক্ষা বোর্ডে লিফট চালু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

সিঁড়িতে দুই শিক্ষকের মৃত্যু , অবশেষে রাজশাহী শিক্ষা বোর্ডে লিফট চালু।

রাজশাহী ব্যুরো ঃ অবশেষে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে লিফট চালু করা হয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে দুজন শিক্ষকের মৃত্যুর ঘটনায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ নামে স্বেচ্ছাসেবী এক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে চালু হলো দুটি লিফট।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে লিফট দুটির উদ্বোধন করেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম।এসময় শিক্ষাবোর্ডের সচিব মো. হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া-মুনাজাত করা হয়।

এর আগে গত ২০২১ সালে রাজশাহী শিক্ষাবোর্ড ভবন দিয়ে ওপরে উঠতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এবং আরেকটি স্কুলের এক সহকারী শিক্ষক প্রাণ হারান। রক্তচাপ ( ব্লাড প্রেশার) বেড়ে শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে মারা যান তারা।

এরপর লিফট স্থাপনের জোর দাবি জানায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সংগঠনটির সভাপতি ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমানের নেতৃত্বে নগরীর সাহেব বাজার এলাকায় একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানানো হয়। দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান লিফট বসানোর উদ্যোগ নেন। কাজও শুরু করেন তিনি। অবশেষে বুধবার সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এমনটা ফলে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানতে চাইলে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান বলেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এবং যৌক্তিক দাবিদাওয়া নিয়ে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আগামীতেও জনসম্পৃক্ত বিষয়ে আমরা রাজপথে সোচ্চার থাকব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD