1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় দুই বোন গুরুতর আহত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় দুই বোন গুরুতর আহত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় দুই বোন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল সোমবার (২২ এপ্রিল) শাহমখদুম থানাধীন সিটি হাট অবায়ের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-রাজশাহী এয়ারপোর্ট থানাধীন বালিয়াডাঙ্গা এলাকার নুর আলমের স্ত্রী লাইলা (৩০) ও তার বোন লাভলী আক্তার শিল্পী (৪৩)। শিল্পীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার মাথায় ও ডান পায়ে অস্ত্রোপাচার করা হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালের ১ নং ওয়াডে ভর্তি রয়েছেন।

লাইলা বেগম বলেন, মামলা সংক্রান্ত কাজে আমরা দুইবোন একটি ব্যাটারি চালিত অটোতে করে আদালতে যাচ্ছিলাম। এদিন সকাল ১০টার দিকে সিটি হাট অবায়ের মোড় অতিক্রমের সময় পূর্বপরিকল্পিতভাবে বালিয়াডাঙ্গা এলাকার মৃত আমজাদের ছেলে বাবলু ও তার চাচাত ভাই আইনালের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। তাদের এলোপাথারি আঘাতের ফলে আমরা উভয় জ্ঞান হারিয়ে ফেলি। পরে অচেতন অবস্থায় একজন রিক্সাচালক আমাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) ভর্তি করে। লাইলা বেগম বলেন, আমাদের হত্যার উদ্দেশ্যই এ হামলা করা হয়।

লাভলী আক্তার শিল্পীর ভাগিনা সোহেল রানা বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় রাস্তার জন্য প্রতিবেশী এক মহিলার কাছ থেকে দেড় কাঠা জমি ক্রয় করেন আমার আন্টিরা। জমি ক্রয়ের পর থেকে ওই এলাকার বাবলু ও তার চাচাত ভাই আইনালের অত্যাচার নেমে আসে আন্টিদের ওপর। একের পর এক হামলা, বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মত ঘটনাও ঘটায় তারা। তারই ধারাবাহিকতায় হত্যার উদ্যেশে পরিকল্পিত হামলা চালায় ওই সন্ত্রাসী  বাহিনী। এসকল ঘটনায় এর পূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তার রেশ কাটতে না কাটতেই আবার হামলা চালায় তারা। বর্তমানে ভুক্তভোগীরা ব্যাপক নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এঘটনায় বাবলু ও আয়নালকে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD