1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

নেত্রকোণায় সকল চালের বস্তার উপর জাত উৎপাদন ও মিলগেট মুল্যসহ মুদ্রিতকরণের কার্যক্রমের শুভ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

নেত্রকোণায় সকল চালের বস্তার উপর জাত উৎপাদন ও মিলগেট মুল্যসহ মুদ্রিতকরণের কার্যক্রমের শুভ উদ্বোধন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণায় অটোমেটিক ও হাস্কিং রাইস মিল থেকে পাইকারী ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং “উৎপাদন ও সরবরাহ” মুল্যসহ সকল প্রকার বস্তা অথবা প্যাকেটের উপর মুদ্রিতকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নেত্রকোণা সদর উপজেলার আমতালা ইউনিয়নের রামকৃষ্ণপুর  মেসার্স মজুমদার অটো রাইস মিলে নেত্রকোণা খাদ্য বিভাগ এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। নেত্রকোণা খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান,অটোমেটিক ও হাস্কিং রাইস মিল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী এইচ আর খান পাঠান সাখি, মেসার্স মজুমদার অটো রাইস মিলের সত্বাধিকারী সুজিত মজুমদারসহ অন্যান্যরা।প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, সম্প্রতি চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেশের বিভিন্ন জেলায় চাল উৎপাদনকারী মিলগুলো পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে যে, এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী একই জাতের ধান হতে বিভিন্ন নামে চাল উৎপাদন করে বিভিন্ন দামে বিক্রি করছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে মিল  মালিক পাইকারি ও খুচরা বিক্রেতারা একে অপরকে দোষারোপ করে। এতে ভোক্তাগণ ন্যায্যমুল্যে তাদের পছন্দ মতো চাল কিনতে অসুবিধার সম্মুখীন, প্রতারণা এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রানের লক্ষ্যে চালের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে, ধানের নামেই যাতে বাজারজাত করা হয়, তা নিশ্চিত করার উদ্দেশ্যে এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং এর সুবিধার্থে ধানের জাতের নাম, প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ঠিকানা, নিট ওজন,উৎপাদনের তারিখ ও মিল গেটের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এতে সাধারণ জনগণ প্রতারণা এবং অধিক মূল্য বৃদ্ধির হাত থেকে রক্ষা পাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD