1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

শেরপুরে গৃহবধূর লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত

শেরপুরে গৃহবধূর লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ
শেরপুরের নকলাই গৃহবধূর লাঠির আঘাতে ভাসুর মুরাদ হোসেন ৫৫ নিহত হয়েছেন। মুরাদ ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদ একই  গ্রামে মৃত রহিম মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানাই, মুরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার চাচাতো ছোট ভাই জালাল উদ্দিনের সাথে বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ঈদের ছুটি না পেয়ে আজ সকালে মুরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্বটালকীতে আসেন।সাথে কিছু ঘরের আবাস পত্র নিয়ে আসেন। আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রী মাজেদা বেগমের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মাজেদা বেগম লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মুরাদ মাটিতে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুশি বেগমকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া জানান টালকী ইউনিয়নের পূর্বটা টালকী গ্রামের জমি সংক্রান্তে পূর্ব শত্রুতার জেরে মাজেদা বেগমের লাঠির আঘাতে মুরাদ হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশিকে আটক করেছি।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD