1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

নেত্রকোণায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৮০ বার পঠিত

নেত্রকোণায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণাদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি বাজারে ফিলিস্তিনিদের পক্ষে ও দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) রৌহা ইউনিয়নবাসী জুমারপর কুমড়ি বাজারে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।জুমার নামাজ শেষে রৌহা ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন। বিক্ষোমিছিলটি মসজিদ থেকে শুরু হয়ে কুমড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রৌহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সর্বস্তরের মুসল্লিসহ উপস্থিত আম জনতা বিক্ষোভ সমাবেশ অংশ গ্রহন করে।সমাবেশে বিক্ষোভকারীরা ইসরাইলি সকল পণ্য বর্জন ও ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ, আগ্নেয়াস্ত্র হামলা, অগ্নি- সংযোগসহ নানা অপকর্মের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।সমাবেশটি মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজহারুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা হাদিসুর রহমান ফকির, মাওলানা মাছুম ফকির, আবু আব্বাস ডিগ্রী কলেজের অধ্যাপক নাজমুল কবির সরকার, রৌহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম সোহাগ ফকির, কুমড়ি বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা এমদাদুল হক প্রমূখ। পরে সকল ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD