1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

অটোচালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঘন্টাব্যাপী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার পঠিত

অটোচালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঘন্টাব্যাপী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

সালমা আক্তার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

অটোচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১০টা ৩০ মিনিট থেকে সারে ১১টা ৩০ মিনিট মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এতে কুমিল্লা মুখি লেনের গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। ঘন্টাব্যাপী মহাসড়ক বন্ধ হওয়ার খবর পেয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থলে যান।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান,অপরাধীকে সনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোচালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।
জানা যায়, ঈদের আগেরদিন বুধবার রাত নয়টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫) । একদিন পর শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তার হাত পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে। হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর বলেন,ঈদের পর মহাসড়কে যানবাহনের প্রচন্ড চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD