1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

আরএমপি পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন  আরএমপি’র কমিশনার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার পঠিত

আরএমপি পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন  আরএমপি’র কমিশনার।

রাজশাহী ব্যুরো ঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করেছেন আরএমপি’র কমিশনার।

আজ ৮ এপ্রিল সোমবার  সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তরে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪” সনের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠোনে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে  মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষে যে মেধাবৃত্তি প্রদান করা হলো তা আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনায় মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে।  ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তিনি আরও বলেন, আজ পুলিশ কর্মকর্তা/কর্মচারীর সন্তানেরা বিভিন্ন পেশায় কর্মক্ষেত্রে সাফল্য ছড়িয়ে দিচ্ছে।পুলিশ কমিশনার মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং মেধাবী সন্তান ও গর্বিত অভিভাবকদের অভিনন্দন জানান। এবার ২০২২ সনের জন্য আরএমপি হতে এইচএসসি পরীক্ষার্থী ১৬ জন ও এসএসসি পরীক্ষার্থী ৪১ জন মোট ৫৭ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD