1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২১৮ বার পঠিত

পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

__________রাজশাহী ব্যুরো

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে সরাইগাছি মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন, ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও আরিফ আদনান।

অপরদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। পরে নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ও থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। এছাড়ও ইউএনও আরিফ আদনানের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গুলিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী ও তাইজুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তবে পবিত্র রমজান উপলক্ষে স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়। দিবসটিতে স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD