1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

ইবি সাইন্স ক্লাবের নেতৃত্বে নিরব, জুনাইদ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পঠিত

ইবি সাইন্স ক্লাবের নেতৃত্বে নিরব, জুনাইদ।

তারিকুল ইসলাম , ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিরব হোসেনকে সভাপতি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনাইদুল মুস্তফাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ শাহজাহান আলীর বাসভবনে একটি সাধারণ সভার মধ্য দিয়ে এ কমিটির ঘোষণা করা হয়। এ সময় পুরাতন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি প্রধান ও সাধারণ সম্পাদক সহ অনেকে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব সূচনালগ্ন থেকেই একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানের প্রচার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞানের আশীর্বাদ সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে। এর অংশ হিসেবে খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনে আগ্রহী করার জন্য জাতীয় বিজ্ঞান মেলা সহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা কর্মশালা সভা ও সেমিনার আয়োজন করে থাকে। বৈজ্ঞানিক গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ক্লাবে রয়েছে নিজস্ব টিম। এছাড়াও ক্লাবের অভ্যন্তরীণ সকল সদস্যদের নিজেদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ইত্যাদি ইত্যাদি আয়োজন করে থাকে সাইন্স ক্লাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD