1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুর ঝিনাইগাতীতে দুধে পানি মেশানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পঠিত

শেরপুর ঝিনাইগাতীতে দুধে পানি মেশানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড

আল আমিন, স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে দুধে পানি মেশানোর অপরাধে সাইদুল ইসলাম নামে এক দুধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ মার্চ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। দন্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম উপজেলার দিঘীরপাড় গ্রামের সবর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি লিটার দুধ ৯০ থেকে ১০০টাকা দরে বিক্রি হচ্ছে। এতে অধিক মোনাফা লাভের আশায় দুধ বিক্রেতারা দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আকস্মিক অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুধ পরিক্ষার মেশিন দ্বারা পরিক্ষা করে ওই দুধ বিক্রেতার দুধে পানি মেশানোর নিশ্চিত হয়ে তাকে ওই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় অন্যান্য দুধে পানি মেশানো দুধ বিক্রেতারা পালিয়ে যায়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। এসময় সাইদুলের কাছ থেকে ১৬ লিটার দুধ জব্দ করে এতিমখানায় বিতরণের নির্দেশ দেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এ.টি.এম. ফয়জুর রাজ্জাক আকন্দসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD