1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুর নালিতাবাড়ীতে অটোচালকের মরদেহ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

শেরপুর নালিতাবাড়ীতে অটোচালকের মরদেহ উদ্ধার

আল-আমিন স্টাফ রিপোর্টার ঃ
শেরপুরের নালিতাবাড়ীতে মোশাররফ হোসেন (৪২) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোশারফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে,
মোশারফ গতকাল বুধবার ইফতারের পর কাকরকান্দি পিঠাপুনি তার নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরেনি। পরে তার স্বজনরা মোশারফের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পেয়ে তাকে তার পরিবারের লোকজন খোঁজতে থাকে। অপরদিকে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, নিহত মোশারফ হোসেন এর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD