1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার।

রাজবাড়ীতে ভুয়া সাংবাদিক গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

রাজবাড়ীতে ভুয়া সাংবাদিক গ্রেফতার

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

১৪/০৩/২০২৪ রোজ বৃহস্পতিবার
রাজবাড়ীতে মো. নাজমুল হাসান মিন্টু (২৪) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আলী ভূইয়ার ছেলে।

সে নিজেকে সময় টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে সময় টেলিভিশনের একটি ভুয়া পরিচয়পত্র ও ভিজিডিং কার্ড জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, গ্রেফতারকৃত আসামি নিজেকে রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য, সময় টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার নামে রাজবাড়ীর খলিফাপট্রিতে অবস্থিত সমবায় আবাসিক হোটেলের ম্যানেজার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খলিফাপট্রি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে বলে জানিয়েছে পুলিশকে।
সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান জানান, অনেক দিন ধরেই সে প্রতারণা করে আসছে। সময় টেলিভিশনের ভূয়া পরিচয় দিয়ে সে ১০ জানুয়ারি হতে ২৬ জানুয়ারি পর্যন্ত সমবায় আবাসিক হোটেলে রাত্রিযাপন করে কোন ভাড়া না দিয়ে বরং সে উল্টো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ম্যানেজারের কাছে। তারই প্রেক্ষিতে ম্যানেজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।তিনি আরও জানান, সে কালুখালীর সোনাপুর মোড়ে অবস্থিত একটি হোটেল থেকে ৩০ প্যাকেট খাবার নিয়ে টাকা না দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ইউনুস কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন। তাছাড়া সে চাকরি দেওয়ার নাম করেও টাকা হাতিয়ে নিয়েছেন।
২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের কয়েকজন নারীকে ভালো বেতনে পত্রিকা অফিসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বেবি বেগম নামে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD