1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় রামেকের ১২ দালাল গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২২ বার পঠিত

র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় রামেকের ১২ দালাল গ্রেফতার।

_____________রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব০৫। এ সময় ১২জন দালাল চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে তারা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় এ অভিযানটি পরিচালনা করা হয়, চলে দুপুর একটা পর্যন্ত। গ্রেপ্তাকৃতরা হলেন—মো. জামাল হোসেন (৪০), মো. সাবজাল হক (৫২), মো. মোতাসসিম রুপক (৩২), মো. রনি শেখ (২৫), মো. সজল (৪২), মো. শাহিন আলম পিয়াস (২৪), মো. আব্দুল জলিল (৫৫), মো. রাজন আলী (৩৫), মো. মুরসালিন (২৪), আহমদ আলী (৩০), মো. রয়েল হোসেন অপু (৩২) ও মো. সোহেল রানা (২৪)। তাদের প্রত্যেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব গণমাধ্যমকে জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতালের আশ-পাশ এলাকায় ঘুরাঘুরি করে এবং সাধারণ মানুষের ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় প্রদান করে।

রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়া। রামেকে অল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া ও সরকারি অ্যাম্বুলেন্সে যাতায়াত করিয়ে দেয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয়া ছাড়াও বিভিন্ন ভাবে রোগীদের হয়রানিমূলক কর্মকাণ্ডসহ রোগীদের এবং রোগীর স্বজনদের নিকট হতে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে অর্থ নেয়ার অপরাধে তাদের বিভিন্ন মিয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।

এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টার-এর মালিক মো. ডাবলুকে ৫০ হাজার টাকা, রাজশাহী কিডনী ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. বাচ্চু রহমানকে ২০ হাজার টাকা ও মেডিকো ডায়াগনস্টিক সেন্টার এর মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং সানবিম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে বলে জানায় র‌্যাব ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD