1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

হরিণাকুণ্ডুতে দুই জনের ফাঁসির আদেশ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

হরিণাকুণ্ডুতে দুই জনের ফাঁসির আদেশ

সুমন হোসেন ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মশিয়ার রহমানকে হত্যার দায়ে দুই জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা দায়রা জজ মোঃ নাজিমুদৌলা এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মোঃ মনিরুল বিশ্বাস রেন্টু।
মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২৬ মে ভিকটিম মশিয়ার রহমান বাড়ির বৈঠকখানায় বসে ছিলেন। এ সময় আসামীরা তাকে টেনে হিচড়ে বাড়ির টিউবওয়েলের পাশে নিয়ে রামদা ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। পরের দিন তার ছোট ভাই মতিয়ার রহমান বাদি হয়ে ৮ জনকে আসামী করে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষী প্রমানে দোষি প্রমানিত হওয়ায় লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস রিন্টুকে ফাঁসির আদেশ দেন বিচারক। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বাকি আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD