1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ঢাকা বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাসিক মেয়রের শোক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পঠিত

ঢাকা বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাসিক মেয়রের শোক।

____________রাজশাহী ব্যুরো

রাজধানীর বেইলি রোডে বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার (১ মার্চ) এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তিনি।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে আহতদের সুস্থ্যতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD