1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহীতে সুদ ব্যবসায়ী লিজাকে চাঁদাবাজি মামলায় জেল হাজতে প্রেরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পঠিত

 

রাজশাহীতে সুদ ব্যবসায়ী লিজাকে চাঁদাবাজি মামলায় জেল হাজতে প্রেরণ।

______________রাজশাহী ব্যুরো

রাজশাহীর বহুল আলোচিত সুদ ব্যবসায়ী আয়েশা আক্তার লিজাকে চাঁদা বাজি মামলায় জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজি মামলায় কুখ্যাত সুদ ব্যবসায়ী ও চাঁদাবাজ আয়েশা আক্তার লিজা রাজশাহীর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এবং মামলার পরবর্তী দিন ধার্য করেন ২৪ এপ্রিল। এটিএন বাংলার সহযোগী ব্যবসা প্রতিষ্ঠান
এটিএন ইমার্ট এর রাজশাহী বিভাগীয় সুপার ডিলার প্রভাস চন্দ্র সরকার গত ১৮ ফেব্রুয়ারি আসামি লিজার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
এদিকে লিজার বিরুদ্ধে রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মানুষকে ধারের নামে সুদের ব্যবসার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অভিযোগ রয়েছে।
টাকা ধার দেয়ার সময় লিজা কৌশলে গ্রহীতার নিকট থেকে অলিখিত ব্যাংকের চেক ও অলিখিত স্ট্যাম্প নিয়ে রাখতেন।
পরবর্তীতে উচ্চমাত্রার সুদ আদায়ের লক্ষ্যে লিজা তাতে ইচ্ছেমতো টাকার অংক বসিয়ে তা ব্যাংকে ডিজঅনার করাতো। পরবর্তীতে মামলা করার মাধ্যমে টাকা আদায়ের ব্যবস্থা করত।
লিজার ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি রাজশাহীর একজন সাবেক এমপিকেও কৌশলে ফাসিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD