1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সখিপুরে ভাগ্নের দু পায়ের রগ কেঁটে দিলো মামা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পঠিত

সখিপুরে ভাগ্নের দু পায়ের রগ কেঁটে দিলো মামা

স্টাফ রিপোর্টার, শরীয়তপুরঃ

শরীয়তপুরের সখিপুর থানাধীন আরশিনগর ইউনিয়নে দুই নানার জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে মামার দা’য়ের কোপে দুই পায়ের রগ কেঁটে গেছে আল আমিন (২৬) নামে এক অটোচালকের। গত ২ফেব্রুয়ারী ঘটনার পর থেকে আশঙ্কাজনক অবস্থায় সে বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আলামিন সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের টেকেরহাট এলাকার বাসিন্দা মোখলেস প্রধানীয়ার ছেলে । এ ঘটনায় উভয় পক্ষের আরও ৫জন আহত হয়।

ঘটনার পর আলামিনের মামা (মায়ের চাচাতো ভাই) নাজমুল হাওলাদারকে প্রধান আসামি করে ৫ জন নামে থানায় মামলা হয়েছে। নাজমুল চরফিলিজ হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা নুরুজ্জামান হাওলাদারের ছেলে।

সরেজমিন ঘুরে স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে আরশিনগর টেকের হাটের বাসিন্দা মিনাজল হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই নুরুজ্জামান হাওলাদারের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার (২ ফ্রেব্রুয়ারি) সকালে টেকেরহাট মালত বাজার সংলগ্ন এলাকায় মিনাজল হাওলাদারের বিরোধপূর্ণ জমিতে মাটি কাটছিলেন ভাই নাজমুল হাওলাদারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি কাটার বাঁধা দিলে দুইপক্ষে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাজমুল হাওলাদার নেতৃত্বে মিনাজল হাওলাদারের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের এতে ৪ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী শরীয়ত নেছা বলেন, সকাল ৭টার দিকে নুরুজ্জাম হাওলাদারের পক্ষের নাজমুল ও ইব্রাহিম লোকজন নিয়ে মাটি কাটতে ছিল, এসময় মিনাজল হাওলাদার ,মনির হাওলাদার ও আল আমিন প্রধানিয়া মাটি কাটার বাঁধা দিলে নাজমুল ও ইব্রাহিম ক্ষীপ্ত হয়ে হাতে থাকা সাবাল ও ছেনদা দিয়ে আল আমিন উপর ঝাপিয়ে পড়ে দু পায়ের রগ কেঁটে দেয়। মুরুব্বিগো কারনে এ ঘটনা ঘটছে।

মিনাজল হাওলাদার বলেন, ৩০ বছর ধরে নুরুজ্জামান আমাদের জমি বিভিন্নভাবে ভোগ দখল করছে। আমার টাকা পয়সা না থাকায় আমি কিছু করতে পারি না। এবারও আমার জমি দখল করতে গেছে। বাধা দেয়ায় আমার নাতির দুই পায়ের রগ কেঁটে দিসে।

তবে অভিযোগের বিষয়ে নুরুজ্জামান হাওলাদার বলেন, ‘আমার জমিতে আমি মাটি কাটছি। মিনাজলের লোকজন এসে আমাদের উপর হামলা চালিয়েছে।

ঘটনার তদন্তে এসে ভেদরগঞ্জ সার্কেলের এএসপি মুশফিকির রহমান বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিন পরিদর্শন করলাম। দুই বৃদ্ধের জমি সংক্রান্ত বিরোধের বলি হচ্ছে তাদের বর্তমান প্রজন্ম। দুঃখ জনক বিষয়টি সমাধানে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD